বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে ২০১০ সাল হতে ইনস্টিটিউট অব জেরিয়াট্রিক মেডিসিন (আইজিএম) নামে একটি চিকিৎসা বিষয়ক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এদেশের প্রবীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবাদানের সক্ষম প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি গড়ে তুলতে পারবো বলে আমরা আশা করি। এ কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। ডিপ্লোমা কোর্সের পাঠ্যসূচিতে পর্যায়ক্রমে বার্ধক্য ও প্রবীণ কল্যাণ বিষয়গুলো অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকশিবো) অধিভুক্ত ইনস্টিটিউট অব জেরিয়াট্রিক মেডিসিন (আইজিএম) প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক/যুব মহিলাদের দক্ষ জনবল তথা আত্মকর্মসংস্থানের উপযোগী হিসেবে গড়ে তুলতে এক বছর মেয়াদী সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য ইনস্টিটিউট এর নির্ধারিত ফর্মে আবেদন পত্র আহবান করছে। এই কর্মসূচির অংশ হিসাবে বর্তমানে তিনটি চার বছরের (প্যাথলজি, ফিজিওথেরাপি এবং নার্সিং) ডিপ্লোমা কোর্স বর্তমানে চলছে। বর্তমানে ডিপ্লোমা কোর্সের ২ য় থেকে নবম ব্যাচ চলছে। এখানে মোট ১৫৪ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
আমাদের কোর্স সমূহ

ল্যাবরেটরি টেকনোলজি সার্টিফিকেট (প্যাথলজি)

পেশেন্ট কেয়ার প্রযুক্তি সার্টিফিকেট (নার্সিং)

ফিজিওথেরাপি প্রযুক্তি সার্টিফিকেট
অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত সুন্দর ও মনোরম পরিবেশে নিজস্ব জেনারেটর, লিফট এর সার্বক্ষনিক ব্যবস্থা পাঠ দান করা। নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতালের মাধ্যমে হাতে কলমে শিক্ষাদানের সুব্যবস্থা রয়েছে। পৃথক লাইব্রেরীতে নিরিবিলি পড়াশুনার সুযোগ রয়েছে। কোর্সের আওতায় নিজস্ব হাসপাতাল ও ওল্ড হোমে প্রাকটিক্যাল করার সুযোগ রয়েছে।

