প্রবীণদের আর্থ-সামাজিক এবং স্বাস্থ্যগত অবস্থা, রোগাক্রান্ত হওয়ার ঘটনা, রোগের কারণ এবং সেবাব্যবস্থাপনার ওপর অনুসন্ধান পরিচালনা করা।

চিকিৎসাসেবা প্রদান ও চিকিৎসা বিশেষজ্ঞদের কাছে প্রেরণ এবং বার্ধক্য ও জরাবিজ্ঞান সম্পর্কিত একাডেমিক কোর্স আয়োজনের লক্ষ্যে জরাবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও পরিচালনা করা।

প্রবীণদের জন্যে দিবাযত্ন কেন্দ্র ও প্রবীণনিবাস প্রতিষ্ঠা এবং হোমকেয়ার সেবা কার্যক্রম পরিচালনা করা।

বার্ধক্য ও প্রবীণ সেবাকর্ম বিষয়ে নানামুখী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং প্রবীণদের কল্যাণে পরিবার ও সমাজভিত্তিক সেবা প্রদান ব্যবস্থা জোরদার করা।

 

প্রবীণদের সমস্যা নির্ধারণ ও সেবাদানে আগ্রহী অথবা কাজ করে চলেছে এমন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সরকারী-বেসরকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা এবং একত্রে কাজ করা।

বার্ধক্য ও প্রবীণজনের সেবাকর্ম বিষয়ক পোস্টার, লিফলেট, সাময়িকী, জার্নাল, বই, পত্রিকা, গবেষণা প্রতিবেদন ইত্যাদি মুদ্রণ, প্রকাশ, ক্রয় ও বিতরণ করা।

বার্ধক্য বিষয়ক পরামর্শক সভা, ওয়ার্কশপ, সেমিনার, সম্মেলন ও সমাবেশের আয়োজন করা এবং জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করা।

নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, স্বাস্থ্যসেবাকর্মীসহ জনসাধারণ ও কম্যুনিটির মাঝে প্রবীণদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সচেতনতা ও আগ্রহ সৃষ্টি করা।