বহির্বিভাগ স্বাস্থ্যসেবা

প্রতিষ্ঠালগ্ন হতেই প্রবীণ হাসপাতালের বহির্বিভাগ থেকে সব বয়সীদের জন্যে সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এই হাসপাতালে জেরিয়েট্রিক ও জেনারেল মেডিসিন, চক্ষু, দাঁত, নাক-কান-গলা, হৃদরোগ, চর্ম ও যৌন, ফিজিওথেরাপি, আয়ুর্বেদিক বিভাগসহ সব ধরণের শল্যচিকিৎসাসেবা প্রদান করা হয়ে থাকে। প্রায় সব ধরণের আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, ইসিজি, ইকো, কালার ডপলার, ২৪ ঘন্টা হল্টার ইসিজি এবং প্যাথলোজিক্যাল পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও এই হাসপাতালে রয়েছে। প্রবীণ হাসপাতাল, বাইগামের বিভাগীয় স্বাস্থ্যকেন্দ্র এবং শাখাসমূহ থেকে বীর মুক্তিযোদ্ধা এবং দরিদ্র প্রবীণদেরকে ওষুধসহ বিনামূল্যে এবং সংঘের সদস্য প্রবীণপ্রবীণারা ৫০% রেয়াতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়ে থাকেন। পাশাপাশি, প্রবীণ হাসপাতালের উদ্যোগে বছরব্যাপী সাপ্তাহিক/পাক্ষিক মেডিকেল প্যাকেজ এবং নানা স্থানে মেডিকেল ক্যা¤প আয়োজনের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

আন্তঃবিভাগ স্বাস্থ্যসেবা

ঢাকার আগারগাঁওয়ের প্রবীণ ভবনে রয়েছে চারতলা বিশিষ্ট ৫০ শয্যার দেশের প্রথম প্রবীণ হাসপাতাল। অভিজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীগণ এই হাসপাতালে রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে চলেছেন। প্রবীণ হাসপাতালে আগত রোগী এবং নিবাসীদের দ্রুত ও নিরাপদ চলাচলের সুবিধার্থে একটি লিফট ও দু’টি এ্যাম্বুলেন্স এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে ১০০ কেভির একটি জেনারেটর রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সেবায় প্রবীণ হাসপাতালে ২টি ফ্রিবেড ও কেবিন রয়েছে।

বৈকালিক সেবাসমূহ

প্রবীণ হাসপাতালের বৈকালিক শিফটে চেম্বারের মাধ্যমে কনসালটেন্ট বসার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন বিকালের শিফটে বিশেষজ্ঞ ডাক্তার/ কনসালটেন্টদের দ্বারা মেডিসিন, সার্জারী, গাইনী এন্ড অবস্, নাক-কান-গলা, অর্থোপেডিক, চর্ম ও যৌন বিভাগে চেম্বারের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণের সুব্যবস্থা করা হয়েছে। এছাড়া সংঘের পক্ষ হতে বৈকালিক শিফটে বহির্বিভাগ হাসপাতালে জেনারেল সার্জারী ও অর্থোপেডিকসহ, ফিজিওথেরাপি, গাইনী এন্ড অবস্, মেডিসিন এবং প্যাথলজি বিভাগ চালু রয়েছে।

পরিষেবা এবং সুবিধাসমূহ

অত্যন্ত কম খরচে প্রবীণ ও অন্যান্য বয়সী রোগীদের সর্বপ্রকার চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

প্রবীণ রোগীদের বহির্বিভাগ রেজিষ্ট্রেশন ফি মাত্র ৩০.০০ (ত্রিশ) টাকা; সদস্যদের জন্য ১৫.০০ (পনের) টাকা এবং অন্যান্যদের ৬০.০০ (ষাট) টাকার বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

মেডিসিন বিভাগকে তিনটি স্তরে ভাগ করে প্রবীণ, অপ্রবীণ এবং নারীদের জন্য পৃথক সেবা প্রদানের ব্যবস্থা করা আছে। এখানে রোগব্যাধি পরীক্ষা-নিরীক্ষা করে সাধারণ উপদেশ ও চিকিৎসা দেয়া হয়।

হৃদরোগের রোগীদের জন্যে কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাম ইত্যাদির ব্যবস্থা আছে।

বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

অত্যন্ত স্বল্প ব্যয়ে অত্যাধুনিক সরঞ্জাম যেমন SWD, MWD, VST, IFT এবং অন্যান্য ফিজিওথেরাপি অনুশীলনের সরঞ্জামগুলি দিয়ে সজ্জিত ফিজিওথেরাপি বিভাগ রয়েছে।

নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র দেয়ার পাশাপাশি প্রয়োজনে সার্জারীর ব্যবস্থা আছে।

দুইজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ভলান্টারী সার্ভিসের মাধ্যমে গরীব ও প্রবীণ রোগীদের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসা ও পরামর্শ প্রদান করে যাচ্ছেন।

দন্ত বিভাগে দাঁত লাগানো, রুট ক্যানেল ক্যাপ এবং ব্রিজ করাসহ সবরকমের চিকিৎসা দেয়া হয়।

ইসিজি, 4D কালার আল্ট্রাসনোগ্রাম, সিআর এক্স-রে এর মাধ্যমে ইমেজিং পরামর্শদাতার দ্বারা সরবরাহ করা হয়।

প্যাথলজিক্যাল ল্যাবরেটরীতে বিশেষজ্ঞদের দ্বারা কম্পিউটারাইজ পদ্ধতিতে রোগ নির্ণয়ে সর্বপ্রকার সাধারণ ও বায়োকেমিকেল পরীক্ষা করা হয় এবং কম্পিউটার প্রিন্টিংয়ের মাধ্যমে রিপোর্ট প্রদান করা হয়। প্যাথলজি বিভাগ সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। বর্তমানে হাসপাতালে ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে।

এক্সরে বিভাগের কার্যক্রম সরকারী ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত ডিজিটাল সিআর করা হয়। বিশেষজ্ঞ রেডিওলজিষ্ট দ্বারা রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করা হয়।

১০০ জনেরও বেশি মাল্টি-ডিসিপ্লিনারি বিশেষজ্ঞ

আমাদের বন্ধুত্বপূর্ণ কর্মীদের সহায়তায় অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষতার দ্বারা,
আমরা প্রতিটি দিন শীর্ষ স্বাস্থ্যসেবা প্রদানকারী হতে চেষ্টা করি